চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিভারপুল-আর্সেনাল আমাদের সুযোগ করে দিয়েছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 26, এপ্রিল 2024
ফুটবল, স্পোর্টস
A A
Advertisements

ইংলিশ প্রিমিয়ার লিগে আসরের শিরোপার লক্ষ্যে মৌসুমজুড়ে তিনটি দল লড়াই জারি রেখেছে। সবশেষ ম্যাচে হেরে সেটি থেকে কিছুটা পিছিয়ে পড়েছে লিভারপুল। এদিকে ব্রাইটনকে তাদের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। সিটিজেন কোচ পেপ গার্দিওলার মতে, লিভারপুল ও আর্সেনালের হারে শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে তাদের।

ব্রাইটনের মাঠে বৃহস্পতিবার রাতে ৪-০ গোলে জিতেছে সর্বশেষ তিনবারের লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি। তাতে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট দলটির, এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। গানারদের সমান ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লিভারপুল।

শেষ পাঁচ ম্যাচে দুই হার ও এক ড্র করেছে লিভারপুল। অন্যদিকে আর্সেনালও হেরেছে এক ম্যাচ। তাতে ম্যানসিটির জন্য টানা চতুর্থ শিরোপা জয়ের পথ কিছুটা সহজ হয়েছে। তবে কোনোকিছু এখনই নিশ্চিত হয়ে যায়নি, মনে করছেন গার্দিওলা।

‘তারা (আর্সেনাল ও লিভারপুল) ম্যাচগুলো হেরে আমাদের সুযোগ করে দিয়েছে, দুই সপ্তাহ আগেও আমরা জানতাম না আমাদের কী করতে হবে। পরের ম্যাচগুলো জিতে শিরোপা জয়ের সুযোগ নিজেদের হাতে রাখতে হবে।’

‘লিভারপুলের কী হয়েছে, টানা দুটি ম্যাচ হেরেছে। এমনটা হতে পারে আর্সেনালের, আমাদেরও হতে পারে এমনকিছু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা এখনও লড়াইয়ে টিকে আছি। আর সেখানে আরও অনেক ম্যাচ খেলতে হবে।’

‘আমাদের জন্য এটা ভালো ফল, আসলেই ভালো ফল। আগেও বলেছি, আগে যা করেছি সেগুলো অতীত, এর মানে এই না যে ভবিষ্যতেও একই কাজ করে যেতে পারব। আমরা জানি ব্যবধানটা খুবই কম। প্রতিটি ম্যাচই আমাদের জিততে হবে, যা শিরোপার কাছে নিয়ে যাবে।’

ট্যাগ: আর্সেলালইপিএলগার্দিওলাপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুলহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রপ্তানি করা ভারতীয় ৫২৭ খাদ্যপণ্যে ক্যান্সারের উপাদান!

পরবর্তী

ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট

পরবর্তী

ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে উধাও ১০ কোটি টাকা, ম্যানেজারসহ আটক ৩

সর্বশেষ

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version