ক্রিকেট

আইসিসির মাসসেরার তালিকায় যারা

আইসিসি মাসসেরার পুরস্কার হাতে ধরা ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার আইসিসি মাসসেরার পুরস্কার গ্রহণ করছেন, চারপাশে শুভাকাঙ্ক্ষীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুন মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন সাউথ আফ্রিকার এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ পারফরম্যান্স করে সেরা তিনে জায়গা করে নিয়েছেন প্রোটিয়া ওপেনার মার্করাম ও পেসার রাবাদা। বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্টে দারুণ করে সেই তালিকায় আছেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা।

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। তার সতীর্থ রাবাদা দুই ইনিংসে একটি ফাইফারসহ তুলে নেন ৯ উইকেট। এতেই ২৭ বছর পর আইসিসির শিরোপা খরা কাটে প্রোটিয়াদের।

শ্রীলঙ্কান পাথুম নিশাঙ্কা বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্টে দারুণ পারফরম্যান্স করছেন। গলে প্রথম টেস্টে ১৮৭ রানের বিশাল ইনিংস উপহার দেন নিশাঙ্কা। কলম্বোতে দ্বিতীয় টেস্টে করেন ১৫৮ রান।

বিষয়:আইসিসিনিশাঙ্কামার্করামমাস সেরারাবাদালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…