পরিবেশ

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় সবুজ গাছের পাতা এবং ঝরঝরে জল ঝরছে, প্রাকৃতিক পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্ত। এছাড়া, সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আজ (২০ সেপ্টেম্বর) শনিবারের পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশের তাপমাত্রা দিন এবং রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা খুব বেশি পরিবর্তিত হওয়ার কোনো আশঙ্কা নেই।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের বৃষ্টির সম্ভাবনার প্রতি সতর্ক থাকতে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা থাকলে আগেভাগে প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।

বিষয়:দমকা হাওয়াবৃষ্টি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…