পরিবেশ

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির সময় রিকশা ও অটোরিকশা চলাচল করছে, পথচারীরা ছাতা ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সময় রাস্তায় রিকশা, অটোরিকশা ও পথচারীরা ছাতা ব্যবহার করে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ২৭ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।

বিষয়:আবহাওয়া অধিদপ্তরপূর্বাভাসহালকা বৃষ্টি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…