বাংলাদেশ

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বন্ধে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ

সংসদে সদস্যরা নিরাপত্তা ও আইন প্রণয়নে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদে সদস্যরা নিরাপত্তা ও আইন প্রণয়নের জন্য আলোচনা ও ভোটাভুটি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

সোমবার (২ মার্চ) পাঠানো আইনি নোটিশে বলা হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাই মাসকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হলো।

আইনি নোটিশে আরও বলা হয়, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে অথবা প্রধানমন্ত্রী যেন তার সুবিধামত ব্যবস্থা নেন-এই মর্মে নোটিশটিতে অনুরোধ করা হয়েছে।

নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

বিষয়:আইনি নোটিশব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবিররাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনসংসদের উদ্বোধনী অধিবেশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…