রাজনীতি

মাহফুজ আলমের ‘আরেকবার চেষ্টা করে দেখি’-কিসের ইঙ্গিত?

মাহফুজ আলমের ‘আরেকবার চেষ্টা করে দেখি’-কিসের ইঙ্গিত?

ছবি: সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যারা নূতন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যপারে একসময় আশাবাদী ছিলেন তাদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “নতুনভাবে কিছু করার কথা বলার পর গত দুই সপ্তাহে কয়েকশ ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে। তাদের মধ্যে একধরণের হতাশা ও আস্থাহীনতা দেখেছি। আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখি।”

রোববার (১১ জানুয়ারি) তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি জানান, “আপনারা যারা বৈষম্যহীন ব্যবস্থা, মানবাধিকার, ন্যায়বিচার ও নুতন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তে বিশ্বাসী, দ্বি-দলীয় (এবারে জোট) কাঠামো নিয়ে অনাগ্রহী, তদুপরি আদর্শিকভাবে আপোসহীন এবং পলিসি-বেইজড রাজনীতি প্রত্যাশা করেন, তারা আশা করি যোগাযোগ করবেন।”

তিনি আরও জানান, “আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্ঠিক ভুল, বাস্তব সঙ্কট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত দেড় বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি, সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই।”

এই প্রক্রিয়ায় আগ্রহী নাগরিকদের নিজেদের মতামত, প্রশ্ন ও প্রস্তাব ই-মেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি একটি ই-মেইল এড্রেস শেয়ার করেন। nationalvision24@gmail.com এতে আগ্রহীদের কথা বা প্রশ্ন লিখে পাঠানোর কথা উল্লেখ করেন তিনি।

‘জাস্টিস ফর ওসমান হাদি’ হ্যাশ ট্যাগ দিয়ে পোস্টের শেষে তিনি লেখেন, “উই নিড ফ্রেশ ব্লাড উই নিড নিউ পিপল উইথ হাইয়ার আইডলস এন্ড লং টার্ম কমিটমেন্ট।”

বিষয়:মাহফুজ আলমসাবেক তথ্য উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…