অর্থনীতি

ঈদে গরু-ছাগলের চামড়ার দাম ৬ শতাংশ বাড়ল

গরু-ছাগলের চামড়া সংগ্রহের জন্য শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকরা গরু-ছাগলের চামড়া সংগ্রহের জন্য কাজ করছে, পরিবেশে চামড়া ও পানি মিশে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদুল আযহা উপলক্ষে গরুর চামড়ার দাম ৬ শতাংশ বাড়িয়ে প্রতি বর্গফুট ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরে এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। পাশাপাশি এবার খাসির দাম প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরী ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

গত বছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫২ টাকা, ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা এছাড়াও খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়।

বিষয়:ঈদুল আযহা ২০২৩
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…