ফুটবল

স্কালোনির মতে ব্যালন ডি’অর প্রাপ্য এক ‘আর্জেন্টাইনের’

আর্জেন্টাইন ফুটবল কোচ স্কালোনি প্রেস কনফারেন্সে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কালোনি আর্জেন্টাইন ফুটবল দলের কোচ, তিনি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ২০২৩-২৪ মৌসুমে ব্যালন ডি’অর মনোনীতদের নাম। রয়েছেন কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার দুই তারকা লৌতারো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়া ম্যাচের আগে ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন শুনে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি লৌতারোকে নিয়েই কথা বলেছেন।

এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আলোচনায় সবার তুলনায় কিছুটা এগিয়ে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ এক মৌসুম পার করলেও জাতীয় দলে খুব বেশি আলো পাননি তিনি। নাম আসছে স্পেন ও ম্যানচেস্টার সিটির তারকা রদ্রিরও। আলোচনায় আছে আর্লিং হালান্ড কিংবা কাইলিয়ান এমবাপেদের নামও।

তবে সব ছাপিয়ে সম্ভাবনায় আছেন লৌতারোও। ইতালিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৭ বর্ষী ফরোয়ার্ড। ইন্টার মিলানের হয়ে লিগ শিরোপা ও ইতালিয়ান সুপারকোপা জিতেছেন। জাতীয় দলের জার্সিতে জিতেছেন কোপা আমেরিকার। সেখানেও হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সঙ্গে শিরোপার খেলায় পেয়েছেন জালের দেখা।

তাই সবমিলিয়ে ব্যালন ডি’অরের জন্য লৌতারোকে যোগ্য মনে করছেন স্কালোনি, ‘লৌতারোর একটি দর্শনীয় বছর কেটেছে। তিনি ফাইনালে গোল করেছেন এবং কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হন। ব্যালন ডি’অর জয় অন্যসবার চেয়ে বেশি প্রাপ্য। আমি আশা করি এটি তাকেই দেয়া যেতে পারে।’

‘অন্য কারো চেয়ে সেইই সবচেয়ে বেশি দাবিদার। আমি আশা করি সে এটা পাবে। শুরু থেকেই সে আমাদের সঙ্গে আছে। আশা করি সে জিতবে এটা। নিশ্চিতভাবে এখন না পেলেও, ভবিষ্যতে এটা সে পাবে। তার সামনে এখনও দারুণ ভবিষ্যত অপেক্ষা করছে।’

বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বলিভিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। একই দিনে সকাল পৌনে ৭টায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে।

বিষয়:আর্জেন্টিনাএমিলিয়ানো মার্টিনেজবলিভিয়ালিড স্পোর্টসলৌতারো মার্টিনেজস্কালোনি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…