শিল্প সাহিত্য

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজের শেষকৃত্য, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি হেলাল হাফিজের শেষকৃত্য অনুষ্ঠানে সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত, শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন দেশের খ্যাতিমান কবি হেলাল হাফিজ। গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন কবির বড় ভাই দুলাল এ হাফিজ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিজি হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রয়াত কবি হেলাল হাফিজের দাফন নিয়ে সিদ্ধান্তের কথা জানান দুলাল হাফিজ।

তিনি এসময় বলেন, হেলাল হাফিজের মরদেহ শনিবার সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে৷ পরে সেখানেই হবে কবির প্রথম নামাজে জানাজা। বাদ যোহর কবির মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। পরে সেখানে হবো দ্বিতীয় জানাজা।

দাফনের বিষয়ে কবির বড় ভাই বলেন, বর্তমান সরকারের সংস্কৃতি উপদেষ্টা ফারুকী সাহেব আমাকে ফোন করেছিলেন। তার সাথে কথা বলে আমরা হেলাল হাফিজকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানকে দাফনের সিদ্ধান্ত নিয়েছি। বাদ যোহর প্রেসক্লাবে জানাজা শেষে মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ‘যে জলে আগুন জ্বলে’র কবি হেলাল হাফিজ। থাকতেন রাজধানী মাহবাগের একটি সুপার হোস্টেলে। শুক্রবার দুপুরে নিজের ঘরে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি। পরে পিজি হাসপাতাল নিয়ে এলে দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসক কবির মৃত্যু নিশ্চিত করেন।

বিষয়:কবিকবিতাযে জলে আগুন জ্বলেহেলাল হাফিজ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…