বিনোদন

গুঞ্জন হলো সত্যি, প্রকাশ্যে রোমান্স কাইলি-টিমোথির!

কাইলি জেনার ও টিমোথি চালামেতের রোমান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইলি জেনার ও টিমোথি চালামেতের রোমান্সের ছবি, যেখানে তারা একসঙ্গে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রেম করছেন রিয়েলিটি স্টার ও মডেল কাইলি জেনার ও হলিউড অভিনেতা টিমোথি শ্যালামে, এমন গুঞ্জন শোনা গেছে বেশ কিছুদিন ধরে। অবশেষে মিললো সেই গুঞ্জনের সত্যতা। সম্প্রতি এই জুটিকে বিয়ন্সের কনসার্টে একসঙ্গে দেখা গেছে।

বিয়ন্সের রেনেসাঁ সফরের কনসার্টে হাজির হয়েছিলেন টিমোথি ও কাইলি। তাদেরকে বেশ রোমান্টিক মুডে দেখা গেছে। একাধিকবার চুমুও খেতে দেখা গেছে একে অপরকে। কনসার্টে তাদের ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

প্রেমের গুঞ্জন ছড়ানোর পরে দুজনকে এতদিন একসঙ্গে কোনো পাবলিক প্লেসে দেখা যায়নি। এই প্রথম টিমোথি এবং কাইলি দুজনকেই একসাথে জনসমক্ষে দেখা গেল। প্রেমের ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাইলি এবং টিমোথি।

জানুয়ারি মাসে প্যারিস ফ্যাশন শোতে অংশগ্রহণের পরে অস্কারে মনোনয়ন পাওয়া অভিনেতা টিমোথির সঙ্গে কাইলির প্রেমের গুঞ্জন ছড়ায়। সেই সময়ে তোলা তাদের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন তারা।

হলিউড অভিনেতা টিমোথির এর আগে প্রেম ছিল ম্যাডোনার মেয়ে লিওনের সঙ্গে। শোনা গেছে জনি ডেপের মেয়ে লিলি-রোজ ডেপ এবং গায়িকা-অভিনেত্রী এইজা গঞ্জালেসের সঙ্গে প্রেম ছিল টিমোথির। জানুয়ারিতে ট্রাভিস স্কটের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে কাইলির।

বিষয়:কাইলি জেনারটিমোথি শ্যালামেবিয়ন্সেলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…