ফুটবল

চলতি মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না এমবাপের

ফুটবল খেলোয়াড় এমবাপের ছবি, চলতি মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপের ছবি, চলতি মৌসুমে রিয়ালে যাওয়া হচ্ছে না, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যাওয়া হচ্ছে না কাইলিয়ান এমবাপের। ফরাসি ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি নিশ্চিত করেছেন, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বিশ্বকাপ জয়ী তারকাকে প্যারিসেই থাকতে হবে। খবর ইউরোপীয় সংবাদমাধ্যমের।

এমবাপের এই গ্রীষ্ম মৌসুমে ক্লাব ছেড়ে যাওয়ার আলোচনা আরেকটি রহস্যে মোড় নিলো। ২৪ বর্ষী ফরাসি তারকা এর আগেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি করতে আগ্রহী নন তিনি।

তবে ফরাসি একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়নরা এমবাপেকে বিক্রি করার চেষ্টা করেছিল। সে কারণে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ বা অন্য কোনোও ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন এমবাপে। মৌসুম পূর্ণ করেই প্যারিস ছাড়বেন তিনি।

এমবাপে এমন সিদ্ধান্তে অনড় থাকলে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়েই রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন তিনি। ২০১৭ সালে ১৮০ মিলিয়ন ইউরোয় মোনাকো থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে এসেছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারকা।

বিষয়:এমবাপেকাতার বিশ্বকাপখেলাইফিপার্ক ডে প্রিন্সেসপিএসজিফ্রান্স
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…