অন্যান্য খেলা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিং: ফাইনালে বাংলাদেশের কলি

বাংলাদেশের শ্যুটার কলি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শ্যুটার কলি লক্ষ্যভেদে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিং প্রতিযোগিতায় মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের কামরুন নাহার কলি।

শনিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হওয়া আসরে ৬২৮ দশমিক ৪ স্কোর তুলে ষষ্ঠ স্থান অর্জন করে কলি ফাইনালে পা দিয়েছেন। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ফাইনাল।

গত বছরের নভেম্বরে সাউথ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সকলের দৃষ্টিতে চলে আসেন কলি। ফাইনালে উঠে তাক লাগিয়ে দেন তিনি। প্রথমবার শ্যুটিংয়ের কোনো চ্যাম্পিয়নশিপে পদক জয়ের আশা জাগান। ফাইনালেও ছিলেন দারুণ ছন্দে। তবে ০.৩ পয়েন্টের জন্য হাতছাড়া হয় ব্রোঞ্জ পদক। ২৫৯.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করতে হয়।

চ্যানেল আই অনলাইনকে এবার স্বর্ণপদক জয়ের আকাঙ্ক্ষার কথাই জানিয়েছেন কামরুন নাহার কলি।

১০ মিটার এয়ার রাইফেলের এককে বাংলাদেশের বাকি তিন শ্যুটার প্রত্যাশা মেটাতে পারেননি। সমান ৬২৬.৫ স্কোর পেয়ে সাহেরা আরেফিন ১৫তম এবং নাফিসা তাবাসসুম ১৬তম স্থান দখল করেন। টাইব্রেক শ্যুটে স্থান নির্ধারণ হয়। সাজিদা হক খুব বেশি সুবিধা করতে পারেননি। ৬২৩ স্কোর পেয়ে ৩১তম স্থানে থেকেই তাকে শেষ করতে হয়।

বিষয়:কলিফাইনালবাংলাদেশলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…