চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ‘প্রথম’ সেঞ্চুরিতে রান পাহাড়ে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:49 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

বিরাট কোহলি সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন হাজার দিনেরও বেশি সময় আগে। ২০১৯ সালের নভেম্বরের পর আবারও আনলেন দু-হাত শূন্যে তুলে উদযাপনের উপলক্ষ। তার প্রথম টি-টুয়েন্টি শতক। তাতে কেটে গেল সেঞ্চুরি খরা, অবসান হল হরেক আলোচনা-সমালোচনার। আফগানিস্তানের বিপক্ষে ভারতও পেল ২১৩ রানের বড় সংগ্রহ।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে নেমেছে ভারত-আফগানিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর থেকে বিদায় নেয়ার পর সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে দাপটই দেখাল ভারত। সঙ্গে বোনাস আফগানদের শক্ত বোলিং লাইনআপের বিপক্ষে কোহলির এক বহুল ‘কাঙ্ক্ষিত’ শতক, ৬১ বলে অপরাজিত ১২২ রানের ইনিংস।

আফগানিস্তানের স্পিন কিংবা পেস, রশিদ-মুজিব হয়ে ফরিদ-ফারুকি, সবাইকে বাজে দিন উপহার দিয়েছে ভারতের ব্যাটাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দলটি তোলে ১১৯ রান। কোহলিকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তনে নামেন এদিনের অধিনায়ক লোকেশ রাহুল।

রোহিত শর্মা না থাকার দিনে নেতা রাহুল ফিরে পেয়েছেন নিজের ফর্ম। ৪১ বলে ৬টি চার ও দুটি ছক্কায় করেছেন ৬২ রান। তিনে নেমে সূর্যকুমার যাদব খুব একটা সুবিধা করতে পারেননি। টি-টুয়েন্টি ফরম্যাটের অন্যতম ব্যাটার ২ বল খেলে করে যান ৬ রান। পরে ৭ ওভারে ৮৭ রানের জুটি গড়েন কোহলি ও রিশভ পান্ট।

শেষ পাঁচ ওভারে দুজনে ওভারপ্রতি তোলেন প্রায় ১৬ রান করে। ১৬ বলে ৩ চারে ২০ রান করে অপরাজিত থাকেন পান্ট। আর শতরান তোলা কোহলি খেলেন ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস। ৬১ বলের ইনিংস সাজান ১২টি চার ও ৬টি ছক্কায়। সময়ের অন্যতম সেরা ব্যাটার খেলেছেন দুইশ স্ট্রাইক রেটে। ৫৩ বলে তিনঅঙ্ক ছোঁয়ার দিনে কোহলি মোট হাঁকিয়েছেন ১২ চার ও ৬ ছক্কা।

কোহলির দিনে বোলিংয়ে আফগানদের প্রায় সব বোলার ভুগেছেন। ৪ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ফরিদ আহমেদ। ৩৩ রান দিলেও উইকেট শূন্য ছিলেন রশিদ খান। ২৯ রান খরচ করেও সাফল্য পাননি মুজিব উর রহমান।

ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপ ২০২২কোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজিদের কাছে হেরে শীর্ষ খোয়াল নিউজিল্যান্ড

পরবর্তী

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

হাসিনা-মোদির উচ্চ কূটনৈতিক পর্যায়ের বৈঠক

প্রধানমন্ত্রীর ভারত সফর থেকে আমাদের যে অর্জন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীতে থাকবে শুষ্ক আবহাওয়া, মেঘলা আকাশসহ হালকা কুয়াশার আভাস

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ফের বাড়ল দেশের বাজারে সোনার দাম, রোববার থেকে কার্যকর

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ভাষার মাস ফেব্রুয়ারি শুরু, শ্রদ্ধা ও স্মরণে একুশের চেতনা

ফেব্রুয়ারি 1, 2026

৪৯৬ রানের ম্যাচে কিশানের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় ভারতের

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম

জানুয়ারি 31, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version