ফুটবল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের উপর ক্ষুব্ধ ক্লপ

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে হাসিমুখে চলাফেরা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল মাঠে দলের সাথে হাসিমুখে চলাফেরা করছেন, ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের চলতি মৌসুমের নাজুক পারফরম্যান্স নিয়ে সমর্থকদের করা আক্রমণাত্মক সমালোচনার নিন্দা জানিয়েছেন। দলের বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠায় থাকা উচিৎ নয় বলেও তার অভিমত।

২০১৬ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারার শঙ্কার সামনে দাঁড়িরে অলরেডরা। মার্সিসাইড ক্লাবটি ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে।

গত বুধবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জিতলেও দল নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলের সমর্থকরা সমালোচনায় মুখর হন।

বিষয়টি নিয়ে ক্লপ বলেন, ‘যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন আমরা তাদের সিদ্ধান্ত নিতে দেই না। সিদ্ধান্ত যে আমরা নেই, এটাই আসলে ভালো। সমালোচনা শুধু শুনেই যাই।’

‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি যান তবে সেটি দেখলে ভাববেন, হে ঈশ্বর! আমাদের মিডফিল্ডের চেয়ে বড় সমস্যা পৃথিবীতে আর নেই! আমি এটা শতভাগ বুঝতে পেরেছি।’

‘ইনস্টাগ্রামে মানুষজন আমাদের মিডফিল্ড সম্পর্কে কী লিখছে, ম্যাচ শেষে আমাকে একজন সেটি দেখিয়েছিল। তাদের অনেকেই মাঠে কার্টিস জোনস কিংবা কোডি গ্যাকপোকে খেলতে দেখাটা চায় না।’

‘আমি বুঝতে পারছি চলতি মৌসুম সবাইকে উৎকণ্ঠায় ফেলেছে। তবে আমাদের আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই দলের অনেক সম্ভাবনা রয়েছে।’

ক্লপ দাবি করেছেন, স্কোয়াডটি পরবর্তী মৌসুমে উন্নতি করতে পারে বলে তিনি আত্মবিশ্বাসী। একইসঙ্গে জানান, ক্লাব গ্রীষ্মে নতুন খেলোয়াড় আনতে চাইছে।

‘আমরা এ বছর তা যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। আমরা সেটা ধরে রাখার চেষ্টা করব, সুযোগ কাজে লাগাব, খেলায় উন্নতি করব এবং নতুন গ্রীষ্ম মৌসুমে নতুন খেলোয়াড়দের নিয়ে আসব। এটা দুটোই সম্ভব, আমি মনে করি।’

বিষয়:ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্ট হ্যাম ইউনাইটেডক্লপলিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…