ফুটবল

আগে সমুদ্রে, এবার মাঠেই বিয়ের আংটি হারিয়ে ফেলেছিলেন ক্লপ

ক্রিকেট মাঠে ক্লপের বিয়ের আংটি হারানোর মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে এক ব্যক্তি আংটি হারিয়ে ফেলেছেন, দর্শকদের মাঝে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়ে নতুন বছর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় উদযাপন করতে গিয়ে হতাশ হয়ে পড়েছিলেন অলরেড কোচ ইয়ূর্গেন ক্লপ। উদযাপনের সময় বিয়ের আংটিটাই যে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছিলেন। পরে অবশ্য খুঁজে পেয়েছেন মহামূল্যবান সেই আংটি।

অ্যানফিল্ডে সোমবার রাতে নিউক্যাসলের বিপক্ষে ৪-২ গোলের জয়ের রাতে ঘটে এমন ঘটনা। ম্যাচ শেষে জয় উদযাপন করতে মাঠে ঢুকে পড়েন ক্লপ। আংটি হারিয়ে বসেন। পরে ক্যামেরাপার্সনের সহযোগিতায় অনুসন্ধান চালিয়ে মেলে তার বিয়ের আংটি। ফিরে পেয়ে আংটিতে চুমু দিতে থাকেন ক্লপ।

পরে ৫৬ বর্ষী ক্লপ বলেছেন, ‘এটি হারিয়ে আমি বিশাল একটি ধাক্কা খেয়েছিলাম। কিন্তু সেটি ফিরে পেয়েছি।’

ক্লপ জয়ী শিষ্যদের অভিনন্দন জানাতে মাঠে ঢুকেছিলেন। সেসময় হাততালি দিতে দিতে সমর্থকদের দিকেও এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুঝতে পারেন বিয়ের আংটি মাঠে পড়ে গেছে। তখন কাছাকাছি ঘাসের মধ্যে খোঁজ শুরু করেন। মাঠে কর্তব্যরত নিরাপত্তাকর্মীকে কিছু একটা জিজ্ঞেস করতেও দেখা যায় তাকে।

ব্রিটিশ ব্রডকাস্টার স্কাই স্পোর্টসের ক্যামেরা পরিচালনাকারী এক ব্যক্তি ক্লপের আংটি খুঁজে দেন। এরআগেও নাকি আংটিটা হারিয়েছিলেন অলরেড কোচ।

‘ওহ ঈশ্বর, যদি এটা সত্যিই হারিয়ে ফেলতাম, আমার জন্য খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার হতো। আমার জীবনে এটিকে আরও একবার হারিয়েছিলাম এবং সেটি ছিল সমুদ্রে। পরে পেশাদার ডুবুরি দিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। যখনই এক-দুই কেজি ওজন কমিয়ে ফেলি, তখন এটি আর সঠিকভাবে ফিট হয় না।’

চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৫। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার সিটি।

বিষয়:ইএপিএলক্লপনিউক্যাসললিড স্পোর্টসলিভারপুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…