চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্ধযুগ পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে সালমানের ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:34 অপরাহ্ন 23, আগস্ট 2023
বিনোদন
A A
Advertisements

সাফটা চুক্তির মাধ্যমে শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। এর মাধ্যমে ‘ওয়ানটেড’-এর প্রায় অর্ধযুগ পর বাংলাদেশে বলিউড ভাইজানের ছবি আসছে!

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বড়বড় সিঙ্গেল স্ক্রিনগুলো প্রায় সবই পাচ্ছেন সালমান খান। ঢাকায় ‘শ্যামলী’ বাদে সবখানে চলবে ছবিটি। বাংলাদেশে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমদানি করছে এনইউ আহমেদ ট্রেডার্স। গত শুক্রবার বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায়।

প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৮টি শো পাচ্ছে এবং সিনেপ্লেক্স বাদে মধুমিতা, মধুবন, সেনা, পূর্বাশা, লিবার্টিসহ দেশের ১৯টি বড় বড় সিঙ্গেল স্ক্রিনে চলবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

তিনি বলেন, সবমিলিয়ে দেশের ৩০টির মত সিনেমা হলে চলবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই সিনেমা হল লিস্ট প্রকাশ করা হবে বৃহস্পতিবার।

তবে অনেকেই ছবিটি বাংলাদেশের দর্শক দেখবে কিনা, এ নিয়ে কিছুটা সন্দিহান। একে তো ভারতের প্রেক্ষাগৃহে ছবিটি খুব একটা সুবিধা করতে পারেনি। শুরুর দুই তিন দিন দর্শক ছবিটি দেখলেও গড়পড়তা কাহিনীর কারণে সপ্তাহান্তেই কমতে থাকে দর্শক! বক্স অফিসের ফলাফলও সন্তুষজনক নয়। তারউপর এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাটি ইতোমধ্যে ওটিটিতেও স্ট্রিমিং হয়েছে। সিনেমাটি মুক্তির প্রাক্কালে এসব আশঙ্কা তো থাকছেই! কেননা, একই দিনে মুক্তি পাচ্ছে মাসুদ রানা অবলম্বনে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর নাইন: ডু অর ডাই’!

স্বপ্ন স্কেয়ারক্রো’র পরিবেশনায় ছবিটি আমেরিকায় ও কানাডায় ১৫১ হলে মুক্তি পাচ্ছে। একইসঙ্গে ঢাকার সবগুলো সিনেপ্লেক্স মিলিয়ে ২২টি শো পেয়েছে। তবে ছবিটি প্রথম সপ্তাহে শুধুমাত্র ইংরেজি ভার্সন দেখতে পারবেন দর্শক। বাংলা ভার্সনের সেন্সর পেলে পরবর্তী সপ্তাহে দর্শক এটি দেখতে পারবেন।

মঙ্গলবার শেরাটনে ছবিটির সংবাদ সম্মেলনে এর অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, মঙ্গলবার এমআর নাইনের ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সবগুলো সিনেপ্লেক্সে ২৫ আগস্ট থেকে চলবে। বাংলা ডাবিং করা অংশ যদি এ সপ্তাহে সেন্সর না পাই তাহলে পরের সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনে চলবে।

ট্যাগ: এম আর নাইনএমআর নাইনকিসি কা ভাই কিসি কি জানলিড বিনোদনসালমানসালমান খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩২৭

পরবর্তী

দেশে ষাটোর্ধ্ব মানুষের মাঝে ডিমেনশিয়ার হার ৮ দশমিক ১ শতাংশ

পরবর্তী

দেশে ষাটোর্ধ্ব মানুষের মাঝে ডিমেনশিয়ার হার ৮ দশমিক ১ শতাংশ

চলতি সপ্তাহে যা আসছে ওটিটি ও থিয়েটারে

সর্বশেষ

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি 2, 2026

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি 2, 2026
ফাইল ছবি

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

ফেব্রুয়ারি 2, 2026
কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পরে বইমেলা আয়োজনসহ ৪ দফা দাবি প্রকাশকদের

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version