কিশোরগঞ্জ

বিশ্ব রেকর্ডের পথে হাওরের ১৪ কিলোমিটার সড়কে আল্পনা

হাওরের সড়কে রঙিন আল্পনা, দর্শনার্থীদের দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাওরের ১৪ কিলোমিটার সড়কে রঙিন আল্পনা আঁকা হয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে ‘গিনেজ বুক অব ওয়ার্ল্ডে’ নাম লেখানোর প্রত্যয়ে শুরু হলো দেশের সবচেয়ে বড় আল্পনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টায় আল্পনা অঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে কিশোরগঞ্জের মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আয়োজন করা হয় এই আল্পনা উৎসব।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষে উদ্বোধন হবে দীর্ঘতম এই আল্পনা। এদিন সকাল সাড়ে ৮টায় মিঠামইনে আল্পনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক। কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা প্রশাসন মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমানসহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত থাকবেন।

বিষয়:আল্পনাআল্পনা উৎসবআল্পনায় বৈশাখ ১৪৩১উৎসবকিশোরগঞ্জ
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…