খুলনা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের পর ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত বিছানা ও সরঞ্জাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সাতটি ইউনিট যোগ দেয়। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:আগুন নিয়ন্ত্রণেখুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
প্রতিবেদক

দানিয়েল সুজিত বোস

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…