বিনোদন

‘সরলতার প্রতিমা’র খালিদ স্মরণে গাইলেন টিনা রাসেল

টিনা রাসেল খালিদ স্মরণে গান গাইছেন, পেছনে সঙ্গীতের নোটেশন ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

টিনা রাসেল খালিদ স্মরণে গানের পরিবেশে, তিনি মাইক্রোফোন হাতে গান পরিবেশন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৮ মার্চ ছিলো ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের প্রথম প্রয়াণ দিবস। দিনটিকে ভিন্নভাবে স্মরণ করলেন প্রজন্মের শিল্পী টিনা রাসেল!

তরুণ মুন্সীর লেখা জুয়েল-বাবুর সুরে খালিদের গাওয়া অসম্ভব জনপ্রিয় গান ‘সরলতার প্রতিমা’ নতুন আবহে কণ্ঠে তুলেছেন টিনা। তৈরি করেছেন একটি ভিডিও। আর সেটি শিল্পী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন খালিদের প্রথম মৃত্যুবার্ষিকীর (১৮ মার্চ) শেষ প্রহরে।

গানটি প্রকাশ প্রসঙ্গে টিনা বলেন, ‘‘একজন সত্যিকারের শিল্পীর কখনও মৃত্যু হয় না, কারণ তারা বাঁচেন তাদের কর্মে। প্রিয় শিল্পী খালিদ ভাইয়ার ‘সরলতার প্রতিমা’ জীবনভর শুনে এসেছি, আজ খুব শ্রদ্ধাভরে স্মরণ করে গানটা শেয়ার করলাম সবার জন্য। প্রিয় শিল্পী যেখানে আছেন, অবশ্যই খুব ভালো আছেন। গানটা কেমন লাগলো জানাবেন।’’

১৯৮১ সালে খালিদের গানের জগতে যাত্রা। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। ব্যান্ডের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই গানের মাধ্যমেই খালিদ হয়ে ওঠেন তরুণদের ক্রেজ। এরপর অসাধারণ সব কালজয়ী গান উপহার দেন তিনি।

বিষয়:খালিদগানটিনা রাসেলসংগীতস্মরণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…