রাজনীতি

পাঁচ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

খালেদা জিয়া বাসায় ফিরেছেন, তার সঙ্গে নিরাপত্তা কর্মীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া, তার সঙ্গে নিরাপত্তা কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাসপাতালে পাঁচ দিনের চিকিৎসা শেষে বৃহষ্পতিবার সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

চেয়ারপার্সনের বাসায় ফেরা উপলক্ষ্যে তার বাসভবনের সামনে ভীড় জমিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়া। কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছিল।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।

এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সাজা স্থগিতের শর্ত হিসেবে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়:খালেদা জিয়াচেয়ারপার্সনবিএনপি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…