বিনোদন

সাড়া জাগানো ‘হনুমান’-এর সিকুয়েলে যশ?

যশের ছবি, যেখানে তিনি একেবারে নতুন লুকের সঙ্গে হাজির. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে যশের নতুন লুকের সঙ্গে একটি বিশাল হনুমান মূর্তির পেছনে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আলোড়ন সৃষ্টি করা তেলুগু সিনেমা ‘হনুমান’এর সিকুয়েল আসছে। গেল (২২ জানুয়ারি) রামমন্দিরের উদ্বোধনের দিন ছবির সিকুয়েলের ঘোষণা দিয়েছিলেন পরিচালক প্রশান্ত ভার্মা। ছবির নাম ‘জয় হনুমান’।

সেসময় জানা গিয়েছিল, আসন্ন ছবিটির জন্য রামচরণ তেজা ভগবান হনুমানের ভূমিকার জন্য অডিশন দিয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে, কেজিএফ খ্যাত ‘রকিং স্টার’ যশ ভগবান হনুমান চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ।

পরিচালক প্রশান্ত ভার্মার খুব ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, বজরংবালি হনুমানের কাস্টিং নিয়ে মুম্বাই প্রেসে কিছুটা বিভ্রান্তি রয়েছে। প্রথমত, ‘হনুমান’ এর মূখ্য  চরিত্রে দেখা মিলেছিল তেজা সাজ্জার এবং আসন্ন ‘জয় হনুমান’ এও একই ভূমিকায় অভিনয় করবেন তিনি।

সেই সঙ্গে এই সিকুয়েলে ভগবান হনুমানও একটি বিশিষ্ট অংশ হবেন। এবং হ্যাঁ, যশ অংশটির জন্য খুব শক্তিশালী প্রতিযোগী। এর আগে গুঞ্জন উঠেছিল, ‘হনুমান’ এ দেখা যাবে তাকে। তবে সূত্রের খবর, সেই চলচ্চিত্রের জন্য তাকে কখনোই বিবেচনা করা হয়নি।

মুম্বাই মিডিয়ায় এটি একটি মিথ্যা আখ্যান উড়ছে। তবে সিকুয়েলে তিনি ভগবান হনুমানের ভূমিকায় অভিনয় করার সম্ভাবনা সবচেয়ে বেশি! কেননা তেজা সাজ্জা ভগবান হনুমান চরিত্রে অভিনয় করবেন না। তাকে হনুমানজির ভক্ত হনুমন্তের চরিত্রেই দেখা যাবে।- বলিউড হাঙ্গামা

বিষয়:‘রকিং স্টার’কেজিএফপ্রশান্ত ভার্মাযশসিকুয়েল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…