বিনোদন

কবে আসছে ‘কেজিএফ’র তৃতীয় কিস্তি?

অন্ধকার আকাশের নিচে একজন পুরুষের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, একজন পুরুষ আধুনিক পোশাক পরা, ড্রামা ও রহস্যময় পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-র সাফল্যের পর ‘কেজিএফ থ্রি’র অপেক্ষায় আছেন ভক্তরা। যদিও ‘কেজিএফ থ্রি’-এর ব্যাপারে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শুধু ছবিটির তৃতীয় কিস্তি নির্মাণের সম্ভাবনার কথা জানিয়েছিলেন যশ।

এবার ছবিটির প্রযোজনা সংস্থা হাম্বল ফিল্মস জানিয়েছে, আগামী ২০২৫ সালের মধ্যে ফ্লোরে যাবে ছবিটির তৃতীয় কিস্তি। কেননা ‘কেজিএফ’ পরিচালক প্রশান্ত নীল এবছরের সেপ্টেম্বর পর্যন্তই প্রভাস অভিনীত ‘সালার’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে একসাথে দুটি প্রজেক্টের কাজ হাতে নিতে পারবেন না নির্মাতা।

এর আগে ভারতের এক নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে যশ জানিয়েছেন, পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতিমধ্যেই তৃতীয় পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন।

অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তারা ‘কেজিএফ টু’-তে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে ‘কেজিএফ ৩’-তে সেগুলো দেখিয়ে ছবি সুপারহিট করার। তবে, পুরোটাই এখন রয়েছে চিন্তাভাবনার স্তরে।

গেল বছরের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। যশ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ- টু’ সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল। .

বিষয়:অচ্যূত কুমারঅনন্ত নাগকেজিএফকেজিএফ তৃতীয় কিস্তিশ্রীনিধি শেঠিসঞ্জয় দত্ত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…