বিনোদন

জোড়ালো হলো ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনা, ছবি তোলা সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন নিয়ে আলোচনা, ছবি তোলা সময়, অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। যদিও এবিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ক্যাটরিনা-ভিকি দম্পতি। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও প্রকাশ্যে আসার পর আবারো জোড়ালো হলো সেই গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, অভিনেত্রীর পরনে সাদা ঢিলেঢালা কো-অর্ড সেট। কোনো মেকআপ নেননি, মাস্কে ঢাকা মুখ। একেবারে ধীর গতিতে অতি সতর্কতার সঙ্গে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন। আর গাড়ি থেকে নেমে বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। এমন ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন তুঙ্গে।

অভিনেত্রীর পরনের ঢিলেঢালা পোশাক এবং সতর্কতার সঙ্গে পা ফেলের দৃশ্য অনুরাগীদের মনের জল্পনাকে আরও বেড়িয়ে তুলেছে। পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই ক্যাটরিনা যেন খানিকটা সতর্ক হয়ে গেলেন। একাধিকবার অভিনেত্রীর অস্বস্তি ধরা পড়েছে লেন্সে। অভিনেত্রীর অনুরাগীরা মনে করছেন স্ফীতোদরের জন্যই বোতাম আটকাতে পারেননি।

২০২১ সালের ডিসেম্বর মাসে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই বলিউড নায়িকা। দেখতে দেখতে চার বছর পেরিয়ে গেছে এই দম্পতির দাম্পত্যজীবন।

বিষয়:ক্যাটরিনা কাইফবলিউড অভিনেত্রীমা হতে চলেছেন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…