চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ধর্মা প্রোডাকশনের অর্ধেক বিক্রি করতে বাধ্য হলেন করণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 30, অক্টোবর 2024
বিনোদন
A A
Advertisements

ব্যবসায়ী আদর পুনাওয়ালা করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন ১০০০ কোটি রুপিতে। এক প্রকার বাধ্য হয়েই, নিজের ধর্মা প্রোডাকশনের অর্ধেক বিক্রি করে দিয়েছেন করণ জোহর। কিন্তু কেন?

প্রোডাকশন হাউজটির সময় ভালো যাচ্ছে না। চলতি বছরে ধর্মা প্রোডাকশনের রেভিনিউ কমে গিয়েছে অর্ধেক। আয় ৫০ শতাংশ কমে ৫০০ কোটির আশেপাশে রয়েছে।

টপলার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ধর্মা ২০২৩-২৪ সালে মাত্র ৫৯ লাখের সামান্য মুনাফা করেছে। আর এই তথ্যই প্রশ্ন তুলছে, যে এই কারণেই কি কোম্পানিটির আদর পুনাওয়ালার কাছ থেকে ১০০০ কোটি রুপির প্রয়োজন পড়ল? নাহলে, পারিবারিক মালিকানাধীন ব্যবসার শেয়ার কেন অন্যের হাতে দিতে যাবে ধর্মা?

ধর্মা প্রোডাকশন বলিউড ইন্ডাস্ট্রির বহুল জনপ্রিয় একটা নাম। ২০১০ এর দশক জুড়ে করণ জোহরের নেতৃত্বে কোম্পানিটি উন্নতির সীমা ছাড়িয়ে যায়। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি , টু স্টেটস, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, ডিয়ার জিন্দেগি, রাজি, এবং সিম্বা এর মতো জনপ্রিয় ছবি উপহার দিয়েছে ধর্মা প্রোডাকশন।

২০১৯ সাল নাগাদ, ধর্মা বছরে ৭০০ কোটির বেশি আয় করেছে এবং এর মধ্যে প্রায় ২৭ কোটি লাভও করেছে। তারপরে করোনা মহামারী আঘাত হানে, বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয় সিনেমা জগৎ। অন্যান্য প্রযোজনা সংস্থার মতো ধর্মা প্রোডাকশনের রেভিনিউ ৮৩ শতাংশ এবং লাভ ৭৫ শতাংশ কমে যায়।

কোভিড-১৯ মহামারীর পরে এই প্রোডাকশন হাউসের কামব্যাক বক্স অফিস কাঁপিয়ে গিয়েছে। জুগ যুগ জিও, ব্রহ্মাস্ত্র, এবং সূর্যবংশীর মতো সফল ছবির মাধ্যমে, কোম্পানিটি ২০২২-২৩ আর্থিক বছরে ১০০০ কোটির বেশি আয় করেছে। ফ্যাবুলাস লাইভস এবং কফি উইথ করণ-এর মতো জনপ্রিয় শো চালিয়েও ভালোই লাভ করেছে।

কিন্তু ২০২৩-২৪ সালে অনেক ভুল পদক্ষেপ নিয়েছে ধর্মা। সেলফি এবং যোধার মতো সিনেমাগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এমনকি কফি উইথ করণও আগের মত দর্শক পায়নি। আয় অনেক কমে গিয়েছে। কোম্পানির অংশ বিক্রি করা ছাড়া করনের আর কোনও উপায় ছিল না। যদিও তিনি নিজের বাবার ব্যবসার নিয়ন্ত্রণ হারাতে চাননি, তাই অর্ধেক বেচে দিয়েছেন। ট্রেড বিশ্লেষকদের বিশ্বাস, করণ ও আদরের এই চুক্তি ধর্মাকে সাফল্যের দিকে এগিয়ে দেবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ: করণ জোহরধর্মা প্রোডাকশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক

পরবর্তী

জাহাঙ্গীরনগরে ৩৫ বছর পর প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির

পরবর্তী

জাহাঙ্গীরনগরে ৩৫ বছর পর প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির

লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত

নতুন শিক্ষার্থীদের বরণ করতে লুইজিয়ানা টেক বিশ্ববিদ্যালয়ে মিলনমেলা

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান দুপক্ষই ‘অতিরিক্ত প্রতিক্রিয়া’ দেখিয়েছে: শশী থারুর

ফেব্রুয়ারি 2, 2026

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নিপীড়নে পশ্চিমাদের মৌনতার নিন্দা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কথা চিন্তা করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ফেব্রুয়ারি 2, 2026

নিখোঁজের ২৮ দিন পর ৪ বছরের শিশু উদ্ধার

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version