১৯৯৫ সালে রাকেশ রোশন পরিচালিত ‘করণ-অর্জুন’ ছবিটি মুক্তি পেয়েছিল বড় পর্দায়। সেই সময় বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল এই ছবি। প্রায় ৩০ বছর গেল ২২ নভেম্বর আবারও বড় পর্দায় মুক্তি পেল বলিউডের ক্লাসিক ঘরাণার এই ছবি।
আর দীর্ঘ সময় পর পুনরায় মুক্তি পেয়েও বক্স অফিসে দাপট দেখাচ্ছে এই সিনেমা।
জানা গেছে, পুনরায় মুক্তি পাওয়া সিনেমা হিসেবেও মুক্তির প্রথম দিনে সিনেমাটির বক্স অফিস আয় দাঁড়িয়েছে ২৫ লক্ষ রুপি। দ্বিতীয় দিনে যা বেড়ে দাড়ায় ৩৫ লক্ষ রুপিতে। আর তৃতীয় দিনে ছবিটি আয় করে ৪৫ লাখ রুপি! অর্থাৎ তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ রুপি!
গড়ে প্রতিদিনই বাড়ছে ছবির বক্স অফিস আয়। ফলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী দিনে এটির আয় আরো বাড়বে। যা পুণঃরায় মুক্তি পাওয়া সিনেমা হিসেবে বেশ এগিয়ে রয়েছে।
এদিকে প্রায় তিন দশক পর এই সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকেশ রোশনকে প্রশ্ন করা হয়, নতুন করে সিনেমা তৈরি করতে হলে করণ এবং অর্জুন চরিত্রে তিনি কাকে বেছে নেবেন? স্বাভাবিক ভাবেই অনুরাগীরা এই সিনেমায় আরও একবার শাহরুখ এবং সালমানকেই দেখতে পছন্দ করবেন। উত্তরে তিনি জানান, তিনি দুই চরিত্রে হৃতিক রোশন এবং রণবীর কাপুরকে বেছে নেবেন।
রাকেশ বলেন, ‘আমি সিনেমার রিমেক বা সিক্যুয়েল তৈরি করতে চাই না। যদি করতেই হয়, সে ক্ষেত্রে করণের চরিত্রে হৃতিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেব।’
সেই সময় শাহরুখ এবং সালমানকে বেছে নিয়েছিলেন রাকেশ সে কথাও স্পষ্ট করেছেন তিনি। পরিচালক বলেন, ‘সালমানের সুঠাম দেহের কারণে করণ চরিত্রে ওকে পছন্দ হয়। আর ‘কিং আঙ্কল’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলাম এবং ‘ফৌজি’-তে ওকে আমার পছন্দ হয়েছিল।’- কইমই









