অন্যান্য খেলা

ক্যানো স্প্রিন্ট: মেয়েদের ৫০০ মিটার দ্বৈতে চ্যাম্পিয়ন চীন

চীনা ক্যানো স্প্রিন্টাররা ৫০০ মিটার দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি চীনা নারী ক্যানো স্প্রিন্টার ৫০০ মিটার দ্বৈত ইভেন্টে প্রতিযোগিতা করছে, তারা পানির মধ্যে স্প্রিন্ট করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে মেয়েদের ৫০০ মিটার ক্যানো স্প্রিন্টে স্বর্ণ জিতেছে চীন। জু শিক্সিয়াও এবং সান মেঙ্গিয়া চীনের আধিপত্য ধরে রেখেছেন। এ নিয়ে দেশটির স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৩০টি।

চীনের দ্বৈত জুটি টোকিও অলিম্পিকেও সোনাজয়ী জুটি ছিলেন। প্যারিস অলিম্পিকে তাদের সময় লেগেছে ১ মিনিট ৫২ দশমিক ৮১ সেকেন্ড। শুরুর ধারাবাহিকতা ধরে রেখে পদক আনেন তারা।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় কানাডা ও ইউক্রেনের মধ্যে। শেষ হাসিটা হাসে ইউক্রেন, ১ মিনিট ৫৪ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন ইউক্রেনের লিউডমিলা লুজান এবং আনাস্তাসিয়া রাইবাচোক।

৬ সেকেন্ড বেশি অর্থাৎ, ১ মিনিট ৫৪ দশমিক ৩৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি এবং কেটি ভিনসেন্ট।

বিষয়:ইউক্রেনকানাডাক্যানোচীনজুপ্যারিস অলিম্পিক-২০২৪
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…