বিনোদন

বলিউড তারকাদের সতর্ক করলেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, সতর্কতা বার্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত, সতর্কতা ও সচেতনতা বার্তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইন বেটিং অ্যাপে প্রতারণার কাণ্ডে এখন তোলপাড় চলছে ভারতে। বেটিং অ্যাপ মহাদেবের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে প্রথমে রণবীর কাপুরকে তলব করে ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি)। এরপর একই ঘটনায় তলব করা হয় শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকে। মহাদেব অ্যাপ থেকে বলিউড তারকাদের সতর্ক থাকার পরামর্শ দিলেন কঙ্গনা।

কঙ্গনা জানান, মহাদেব অ্যাপের তরফ থেকে কোটি টাকার লোভনীয় প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল অভিনেত্রীর কাছেও। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি তারকাদের তলব করার খবরের একটি স্ক্রিন শট শেয়ার করে কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এক বছরে ছয়বারের বেশি প্রস্তাব নিয়ে এসেছিলেন তারা। প্রতিবারই কয়েক কোটি রুপি বাড়িয়ে আমাকে কিনে নেয়ার চেষ্টা করেছেন তারা। আমি প্রতিবারই না বলেছিল। সততা ও বিবেক থাকা জরুরী। এটা নতুন ভারত, শুধরে যান নাহলে শুধরে দেয়া হবে।’

মহাদেব অনলাইন গেমিং অ্যাপ দুর্নীতিতে উঠে আসছে বলিউডের একের পর এক তারকার নাম। এই কাণ্ডে নাম জড়িয়েছে বলিউড তারকা রণবীর কাপুরের। শুধু রণবীর নন, এই দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা ইডির নজরে রয়েছেন প্রায় ১৭ জন তারকা।

বুধবারই জানা গিয়েছিল, এই মামলায় শুক্রবার ইডি দফতরে হাজিরা দিতে হবে রণবীরকে। ছত্তিশগঢ়, রায়পুরের ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। তবে হাজিরা দেননি অভিনেতা। ইডির ডাকে সাড়া দেওয়ার জন্যে আরও দুই সপ্তাহ সময় চেয়েছেন তিনি।

বিষয়:কঙ্গনাকপিল শর্মারণবীর কাপুরশ্রদ্ধা কাপুরহুমা কুরেশি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…