চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড় মেরে বরখাস্ত কুলবিন্দর, কী হয়েছিলো বিমানবন্দরে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ০৭, জুন ২০২৪
বিনোদন
A A

বৃহস্পতিবার (৬ জুন) চণ্ডীগড় বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছেন ভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য ও বলিউড তারকা কঙ্গনা রানাউত। বিমানবন্দরে তাকে চড় মারার অভিযোগ উঠেছে কুলবিন্দর কৌর নামক এক নারী নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে।

মূলত এদিন হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে জয়ের পরে দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা। দুপুর সাড়ে ৩টা নাগাদ চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কুলবিন্দর নামের ওই নিরাপত্তারক্ষীকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআরও করা হয়েছে। ঘটনার তদন্তের জন্য সিআইএসএফের পদস্থ আধিকারিকদের নিয়ে তদন্ত কমিটিও গঠন হয়েছে। কিন্তু কোন ক্ষোভ থেকে কঙ্গনার সঙ্গে এই কাণ্ড করলেন কুলবিন্দর? তা নিয়ে চলছে এখন নানান জল্পনা!

ঘটনার সূত্রপাত কীভাবে তা নিয়ে চলছে বিস্তর আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কৃষকদের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের জেরেই বিজেপি সাংসদকে চড় মেরেছেন ওই সিআইএসএফ জওয়ান (নিরাপত্তারক্ষী)। আবার অন্য আরেকটি অংশের দাবি, সিকিউরিটি চেকিংয়ের সময় দুজন বাগ্‌বিতণ্ডায় জড়ান। আর তা থেকেই চড়কাণ্ডের সূত্রপাত।

গত ফেব্রুয়ারিতে ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের মাঝে শাম্ভু সীমান্তসহ ভারতের রাজধানী দিল্লির প্রান্তে টিকরি বা সিঙ্ঘু সীমানা থেকে বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল কৃষকদের ডাকা ‘দিল্লি চলো’ অভিযানের জেরে। আন্দোলনকারী কৃষকদের প্রতিহত করতে কংক্রিট ও লোহার ব্যারিকেড, জলকামান, ড্রোন ব্যবহার করে ছোড়া কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয়। এই আন্দোলনের মূল দাবিগুলো ছিল ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা (এমএসপি), কৃষি ঋণ মকুব এবং স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ বাস্তবায়ন, পুলিশ মামলা প্রত্যাহার এবং লখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচারের জন্য আইনি গ্যারান্টি ইত্যাদি।

তখন সেসব কৃষককে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিলেন কঙ্গনা রানাউত। এক্সে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যারা এই সন্ত্রাসবাদীদের সমর্থন করছেন বা উসকানি দিচ্ছেন, তাদের প্রত্যেককে জেলে পাঠানো উচিত। এর আগে এ ধরনের সন্ত্রাসের ভয়েই নাগরিকত্ব অধিকার আইন কার্যকর করা যায়নি। আমি নিশ্চিত, কৃষি আইনও এভাবেই আটকে যাবে। ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী সরকার এনেছি ঠিকই। তবে শেষ পর্যন্ত প্রতিবারই জিতে যাচ্ছেন এই জাতীয়তাবাদবিরোধীরাই।’

পুরুষ কৃষকদের পাশাপাশি নারীরাও সে সময় আন্দোলনে নেমেছিলেন। আর আন্দোলনরত নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন কঙ্গনা। ‘নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছেন’ অভিনেত্রীর এমন মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছিল। ধারণা করা হচ্ছে, চড়কাণ্ডের সূত্রপাত সেখান থেকেই।

Reneta

এদিকে ঘটনার পর ওই নারী নিরাপত্তারক্ষীর একটি ভিডিও হয়েছে ভাইরাল। এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুলবিন্দরকে বলতে দেখা যাচ্ছে, ‘আমি চড় মেরেছি, কারণ উনি (কঙ্গনা) কৃষক আন্দোলনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। উনি বলেছিলেন, নারীরা ১০০ রুপির জন্য কৃষকদের প্রতিবাদে যোগ দিয়েছিলেন। উনি কি সেখানে বসে ছিলেন? আমার মা কিন্তু প্রতিবাদে বসেছিলেন।’

আবার সিকিউরিটি একাংশের দাবি, চেকিংয়ের সময়ে কুলবিন্দর কঙ্গনাকে একটি ট্রেতে ফোন রাখতে বললেও কঙ্গনা তা গ্রাহ্য করেননি। উল্টো এ নিয়ে তর্কাতর্কির মধ্যে কঙ্গনা ধাক্কা মারেন কুলবিন্দরকে। তার জেরেই এত ঘটনা।

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনা রানাউতথাপ্পড় কাণ্ডবলিউড তারকাভারতের নির্বাচনে সদ্য বিজয়ী সংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সান্ত্বনার জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্ট

ফেব্রুয়ারি ২০, ২০২৬

দ্য হান্ড্রেড লিগে সর্বোচ্চ দামের তালিকায় মোস্তাফিজ, নিলামে ২৩ বাংলাদেশি

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT