বিনোদন

‘কল্কি ২৮৯৮ এডি’: হলে পটকা ফুটাচ্ছে ভক্তরা, বাইরে যানজট

বছরব্যাপী পটকা ফুটানোর উৎসব, ভক্তরা আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরব্যাপী পটকা ফুটানোর উৎসবের দৃশ্য, ভক্তরা আনন্দে মেতে উঠেছে, বাইরে যানজট সৃষ্টি হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুক্তি পেয়েই সাড়া ফেলে দিল ‘কল্কি ২৮৯৮ এডি’! অভিনেতা প্রভাসের অভিনয়ে মুগ্ধ ভক্তরা। শুধু ভক্তরাই নয়, চলচ্চিত্র সমালোচকরাও এই ছবিকে ‘মাস্টারপিস’ বলছেন।

প্রথম দিনেই ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করে বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। শুধু তাই নয়, এত পরিমাণ অ্যাডভান্সড টিকিট বিক্রি অবাক করেছে সিনেমা নির্মাতাদেরও।

সিনেমাটিকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বাজনা-বাজিয়ে উৎসবের আবহ সিনেমা হলগুলির সামনে। এমনকি প্রভাসের ছবিতে মালা পড়ানোর ছবিও ধরা পড়েছে ভারতীয় গণমাধ্যমের ক্যামেরায়। ভোরে হলের গেট খুলতেই হুড়মুড়িয়ে ঢুকতে থাকেন ভক্তরা। বাইরেও দীর্ঘ সারি। অতি উৎসাহীরা ভক্তরা হলের ভেতরে পটকা ও বাজি ফুটিয়ে উচ্ছাস প্রকাশ করেন। সিনেমা হলগুলোর সামনে যানজটের সৃষ্টি হয়। যেভাবে প্রভাস অভিনীত এই সিনেমা সাড়া পাচ্ছে তাতে ভারতের সিনে ইতিহাসে ‘কল্কি ২৮৯৮ এডি’ জায়গা করে নেবে তা বলাই যায়।


ছবির গল্প, চিত্রনাট্য, ভিএসএফ সবই প্রশংসা পেয়েছে দর্শকদের। সিনেমা দেখার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে পজিটিভ রিভিউ দিতে শুরু করেছেন। তবে রিভিউ দিতে গিয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র স্পয়েলারও শেয়ার করছেন অনেকে। যদিও সিনেমার টিম আগেই এই বিষয়ে অনুরোধ করে ‘এক্স’-এ লিখেছিল, ‘এই ছবিটি দীর্ঘ চার বছরের পরিশ্রমের ফল। চলুন সিনেমাকে সম্মান করি, শিল্পটিকে সম্মান করি।’

তবে দিল্লির ইউটিউবার আনমোল জামওয়াল, যিনি সিনেমার রিভিউ দিয়ে খ্যাতি পেয়েছেন, তিনি ‘এক্স’-এ শেয়ার করেছেন সিনেমাটিতে ইংরেজি সাবটাইটেল নেই। অনেকেই অবশ্য বলেছেন, প্যান ইন্ডিয়ান সিনেমাগুলোতে এমন সমস্যা পাওয়া নতুন কিছু নয়।

নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটি বাজেটের এই ব্যয়বহুল ছবিতে দেখা যাবে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের।

‘কল্কি’-তে মহাভারতের যোগ আছে। তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি। আর কমল হাসান প্রধান খল চরিত্র সুপ্রিম ইয়াসকিন।

এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি, শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুজ্জির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।

বিষয়:কল্কি ২৮৯৮ এডিদীপিকাপ্রভাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…