বিনোদন

কেকে’র মৃত্যু: যা বললেন কবীর সুমন

বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও সংগীতজ্ঞদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি গায়ক ও সংগীতজ্ঞের ছবি, যারা সংগীত জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতায় গাইতে আসার ঠিক আগ মুহূর্তে বলিউডের জনপ্রিয় শিল্পী কেকে’র সমালোচনা করে ভিডিও পোস্ট করেছিলেন সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী। দুর্ভাগ্যবশত তার একদিন পরেই কলকাতাতেই মৃত্যু হয় এই শিল্পীর। ফলে কেকের ভক্ত অনুরাগীদের সমস্ত রোষ গিয়ে পড়ে রূপঙ্করের উপর!

শুধু ভক্ত অনুরাগী নয়, কলকাতার বহু নামি শিল্পীও রূপঙ্করকে তুলোধুনো করছেন! এমনকি তাকে খুনের হুমকিও দেয়া হয়েছে। আর এই দোষারূপের মধ্যেই গানে গানে সময়ের কথা বললেন কিংবদন্তী শিল্পী কবীর সুমন।

ফেসবুকে পোস্ট করে কবীর সুমন নিজের ভাবনার কথা জানিয়েছেন। রূপঙ্করের পক্ষে অবস্থানের কথা যেমন বলেছেন, তেমনি বলেছেন কেকে-র মতো প্রতিভাবান সংগীতশিল্পীর অকাল প্রয়াণ নিয়েও।

কবীর সুমন কী বলেছেন তার কবিতায়/গানে?

“রূপংকরের কথায় ওরেব্বাস
কেউ দেয় গাল কেউ রেগে খানখান
সন্ধ্যাকে লাথি মারল যখন কেউ
কেঁদেছিল একা বাংলাভাষার গান।

আমার চেয়েও কুড়ি বছরের ছোট
আমারই তো কথা তোমার আগেই যাওয়া
কিসের যে এতো তাড়া ছিল ছেলেটার
কাল হলো গান কাল হলো গান গাওয়া।

রূপংকরের কথায় রাগোনি জানি
বুঝেছ ছেলের অসহায় অভিমান
পরের জন্মে ফিরে এসো নজরুলে
গাইবে দুজনে তাঁরই বাংলা গান।।”

বিষয়:কবীর সুমনকলকাতাকেকেকেকের মৃত্যুগানরূপঙ্কর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…