বাংলাদেশ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া কমিশনের জন্য আরও চারজন কমিশনার নিয়োগ করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ এর ধারা ৬ এর উপ-ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি, বাছাই কমিটির সুপারিশক্রমে তাদের নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাবেক দুই সদস্য মো. নূর খান ও নাবিলা ইদ্রিসকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি দু’জন কমিশনার হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আসাদুজ্জামান নূর। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নিয়োগ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীমানবাধিকার কমিশন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…