দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জার্গেন ক্লপের ছবি, তিনি একটি প্রেস কনফারেন্সে অংশ নিচ্ছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জার্মানির কোচ দায়িত্ব নিয়েছেন ইয়ূর্গেন ক্লপ। একটা ব্যার্থ বিশ্বকাপ শেষে পদত্যাগ নেন পূর্বের কোচ জুলিয়ান নাগেলসম্যান। পরবর্তীতে জার্মান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ডিএফবি ক্লপকে তার পরিবর্তে নিয়োগ দেয়। তবে দায়িত্ব নিয়েই কড়াভাবে বললেন, তার পরিবারকে নিয়ে কিছু বললে দায়িত্ব ছেড়ে দিবেন তিনি।
শুক্রবার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ক্লপ। বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে জার্মানির হারের পর নাগেলসম্যান পদত্যাগ করেন। তখন থেকেই ফেডারেশনের পছন্দের প্রার্থী হিসেবে ক্লপের নাম উঠে আসে।
তবে বিশ্বকাপ কিংবা ইউরোতে খারাপ ফলাফল করলে জার্মানির কোচ কিংবা খেলোয়াড়দের নিয়ে বেশ সমালোচনা করেন ভক্তরা। এমনকি সেটা কোচ খেলোয়াড়দের পরিবারদের পর্যন্ত পৌছে যায়। সেই প্রেক্ষিতে সতর্ক করেছে ক্লপ।
নিয়োগের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘যদি আপনারা খারাপ আচরণ করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তাহলে আমি পদ ছেড়ে চলে যাব, আমি সাথে সাথে মুখ ফিরিয়ে নেব।’
‘আমি এ কাজটা নিজের জন্য করছি না, আপনাদের জন্য করছি। আপনারা জুলিয়ান নাগেলসম্যান এবং থমাস টুখেলের সাথে কেমন আচরণ করেছেন তা দেখার পরেও আমি এ চাকরিটা নিচ্ছি। আমি এই কাজটা ভালোবাসি, কিন্তু প্রয়োজনে আমি এটা ছেড়ে দিতেও সবসময় প্রস্তুত।’
ক্লপের চুক্তি ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চলবে। জার্মানির প্রধান কোচ হিসেবে তার প্রথম ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। যা জার্মানির নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ। ক্লান্তিজনিত কারণে ২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর এটি ক্লপের প্রথম কোচিংয়ে ফেরা।







