চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে নির্বাচনকালে জান্তার হামলা, অন্তত ১৭০ বেসামরিক নিহত: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 31, জানুয়ারি 2026
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের আয়োজিত নির্বাচন চলাকালেও সহিংসতা থামেনি। জাতিসংঘের তথ্যমতে, নির্বাচনী প্রক্রিয়ার পুরো সময়জুড়ে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত জান্তা বাহিনী দেশজুড়ে অন্তত ৪০৮টি বিমান হামলা চালিয়েছে।

মিয়ানমারে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দলের প্রধান জেমস রডহেভার জানান, প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৭০ বেসামরিক মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে যোগাযোগ বিচ্ছিন্নতা, নিরাপত্তাহীনতা ও আতঙ্কের পরিবেশের কারণে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে জান্তা-সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তবে এই নির্বাচনকে আন্তর্জাতিক মহল গ্রহণযোগ্য বলে মানছে না। বিশ্বনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের প্রক্রিয়াকে ‘সাজানো নাটক’ ও ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে।

তাদের মতে, সহিংসতা, ভয়ভীতি ও দমন-পীড়নের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচন গণতান্ত্রিক মানদণ্ড পূরণ করেনি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক বলেন, মিয়ানমারের জনগণ ভোট দেওয়া কিংবা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চরম আতঙ্কের পরিবেশে। এটি দেশটির নাগরিক ও রাজনৈতিক অধিকারের সরাসরি লঙ্ঘন।

এদিকে জান্তাবিরোধী শক্তির নিয়ন্ত্রণে থাকা বিস্তীর্ণ এলাকায় ভোটগ্রহণই অনুষ্ঠিত হয়নি। এসব অঞ্চলে সামরিক অভিযান, বিমান হামলা ও সশস্ত্র সংঘর্ষ এখনও অব্যাহত রয়েছে, যা দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

ট্যাগ: জান্তামিয়ানমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রায় দুই দশক পর আজ সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

পরবর্তী

শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পরবর্তী
ছবি: সংগৃহীত

শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আলোচনায় প্রস্তুত ইরান

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version