চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইয়ের মোড়ক উন্মোচন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:34 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2023
শিল্প সাহিত্য
A A
Advertisements

‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ শিরোনামের বইটির মোড়ক উম্মোচন হয়েছে। বইটিতে ১৯৭১ সালের যুদ্ধদিনের নানা গৌরবগাঁথার কথা উল্লেখ রয়েছে। এতে বঙ্গবন্ধু হত্যা ও পরবর্তী রাজনীতিসহ জীবনের নানান ঘাত প্রতিঘাত নিয়ে আত্মকথন সাজিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এডিটর্স গিল্ড-এর সভাপতি ও ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ট্যুরিজম পুলিশ প্রধান হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইউম খান।

বইটির লেখক গোলাম মোস্তফা খান মিরাজ ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি অস্ত্র হাতে স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর আবার অস্ত্র হাতে তুলে নেন তিনি। পরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করার কাজ করেন।

স্বাধীনতা যুদ্ধের সময়কালসহ স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী নানান ঘটনা বইটিতে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর সঙ্গে লেখকের ঘনিষ্ট যোগাযোগের ফলে বহু দূর্লভ সব তথ্য এবং কঠিন সময়ে রাজনীতির গতিধারা ধরা আছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বইটি প্রকাশ করেছে তৃণলতা প্রকাশ। মূল্য রাখা হয়েছে ৭৫০ টাকা।

আগ্রহী পাঠক ছাড়াও বইটি বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধ নিয়ে যারা গবেষণা করেন তাদের বিশেষ ভালো লাগবে বলে জানিয়েছে তৃণলতা প্রকাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আত্মকথনের মধ্য দিয়ে ইতিহাসের নানান বাঁকবদলের অপ্রকাশিত অনেক তথ্য উঠে এসেছে ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’ বইটিতে। বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আবিষ্কার করার অনেক উপাদান বইটিতে মিলবে বলেও বলেন তারা।

ট্যাগ: মোড়ক উম্মোচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাগ্য খারাপ, বাংলাদেশের শিল্পী হয়েছি: রিনা খান

পরবর্তী

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘লাল পাহাড়ির দ্যাশে যা’র সুর স্রষ্টার প্রয়াণ

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version