চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:14 পূর্বাহ্ন 16, ডিসেম্বর 2025
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

রাজধানীর উত্তরা দক্ষিণখানে প্রকাশ্য জনসমাগমের মধ্যে স্থানীয় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখান তালতলা নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি শাহজাহান শেখ (৪৬) ডিস ও ইন্টারনেটের ব্যবসায় যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

যুবলীগের রাজনীতিতে সক্রিয় শাহজাহান বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি হওয়ার দৌড়ে ছিলেন। তিনি আশকোনা থানা কমিউনিটি পুলিশের সভাপতিও ছিলেন। তিনি জমি ও গাড়ি কেনা-বেচার ব্যবসাও করতেন, স্থানীয়ভাবে তিনি ডিলার শাহজাহান নামে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত শাহজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। চাপাতির কোপের আঘাতে তার মাথার খুলি ফেটে মগজ বেরিয়ে আসে।

দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। কে বা কারা তাকে হত্যা করেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাজাহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ব্যবসায়িক দ্বন্দ্বসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে কাজ করা হচ্ছে।

ওসি বলেন, উত্তরা আশকোনা এলাকার হাফিজ উদ্দীনের ছেলে শাজাহান। তিনি এলাকায় নেট ও ডিসের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হবে।

এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি দেহ পড়ে আছে যা রক্তে ভেসে গেছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে মানুষ। আঘাতের চোটে মাথার অনেকখানি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে।

ট্যাগ: কুপিয়ে হত্যাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালদক্ষিণখান থানাযুবলীগ নেতাশাহজাহান শেখহত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাদিকে গুলি: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার

পরবর্তী

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

পরবর্তী

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: কিশোরগঞ্জ প্রতিনিধি

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 1, 2026

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version