চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 19, অক্টোবর 2024
- সেমি লিড, অপরাধ
A A
Advertisements

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার ঘটনায় চার মামলায় গোলাম সারোয়ার পিন্টু (৪৪) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি।

গতকাল শুক্রবার রাতে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার গোলাম সারোয়ার পিন্টু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার ভুক্ত আসামি। গত ২০ ও ২১ আগস্ট হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা হয়। পরে গত ১ ও ২৯ সেপ্টেম্বর মো. সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও ২টি মামলা হয়। তাছাড়াও তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভিকটিম রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা  করেন।

মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০ জুলাই এবং ৫ আগস্ট বাড্ডা এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। হামলার সময় আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গ্রেপ্তার পিন্টু ওই হামলায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন। তাদের হামলায় ভিকটিম হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং রুবেল মিয়া গুরুতর আহত হন।

হত্যার ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ: বাড্ডা থানাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনযুবলীগ নেতা গ্রেপ্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১২১

পরবর্তী

গোল মিসের মহড়ায় কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

পরবর্তী

গোল মিসের মহড়ায় কম্বোডিয়ার কাছে হারল বাংলাদেশ

Jahangirnagar Shahid minar

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণরুম বিলুপ্ত, হলে সিট পেয়েছে নবীন শিক্ষার্থীরা

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি 1, 2026

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version