বাংলাদেশ

কোটা আন্দোলন: ঢাকায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক নিহত

চ্যানেল আই অনলাইন সাংবাদিকের ছবি, অফিসে কম্পিউটার ও ডেস্কের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর একজন সাংবাদিকের ছবি, অফিসে কম্পিউটার ও ডেস্কের পেছনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে ঢাকা টাইমসের প্রতিবেদক মেহেদি হাসান (২৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার পর ঢাকা টাইমসের কর্মী জাহাঙ্গীর আলম চ্যানেল আই অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের কাছে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন মেহেদি। তখন পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদি। বর্তমানে তার মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

বিষয়:কোটা আন্দোলনছাত্র আন্দোলনসাংবাদিক নিহত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…