চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের বিমান পরিবহন খাত জোরদারে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 06, মে 2023
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

যুক্তরাজ্যের বিনিয়োগ মন্ত্রী লর্ড ডমিনিক জনসন এক টুইট বার্তায় বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল খাতকে জোরদার করতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

তিনি বলেন, একটি কার্যকর বিমান চলাচল অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের বিমান শিল্পকে শক্তিশালী করা হবে এবং উভয় দেশেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

যুক্তরাজ্যের মন্ত্রী লন্ডনে স্থানীয় একটি হোটেলে যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করার পর এক টুইট বার্তায় এ মন্তব্য করেন।

বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য একটি ‘এভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যৌথ কমিউনিক স্বাক্ষরিত হয়েছে।

এর মধ্যে এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো বিমান ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে।

এতে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রোশনারা আলী এমপি উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিমান শিল্পের বিকাশের পাশাপাশি যুক্তরাজ্য এবং এয়ারবাসের অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার হওয়ার কথা।

এয়ারবাস থেকে বিমান কেনার জন্য বাংলাদেশ সহজ শর্তে ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স স্কিম থেকে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা পেতে পারে।

এতে সই করার পর সালমান এফ রহমান সন্তোষ প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে এয়ারবাস ও বাংলাদেশ বিমানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর সম্পর্ক গড়ে উঠতে পারে, যার মাধ্যমে বাংলাদেশ, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং এয়ারবাসের মধ্যে বর্তমান সম্পর্ক ইইউকে আরও শক্তিশালী করবে।

ট্যাগ: বাংলাদেশ বিমানসালমান এফ রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাণিখাদ্যে ভর্তুকির দাবি খামারিদের

পরবর্তী

যশোরে কালেক্টরেট পুকুরে হরেক রঙের পদ্মফুল

পরবর্তী

যশোরে কালেক্টরেট পুকুরে হরেক রঙের পদ্মফুল

খুলনার ডুমুরিয়ায় লবণসহিষ্ণু ব্রি ৬৭ ধান চাষ

সর্বশেষ

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টাইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version