ফুটবল

বরুশিয়ার মাঠে অভিষেকে রক্তাক্ত বেলিংহ্যামের ভাই জোবে

ব্রাজিলের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্লিনের লিচ ও জোবে বেলিংহ্যাম

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যামের ভাই জোবে বেলিংহ্যাম খেলছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। জুডও খেলেছেন ক্লাবটিতে। দুজনই মিডফিল্ডার। রোববার রাতে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে নেমে জোবে রক্তাক্ত হন। যা ছিল ডর্টমুন্ডের মাঠে তার অভিষেক ম্যাচ। ১৯ বর্ষী জোবে খেলছেন ইংলিশদের অনূর্ধ্ব-২১ দলে।

বুন্দেসলিগার ম্যাচে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছে ডর্টমুন্ড। ম্যাচের ২০ মিনিটে বার্লিন ফরোয়ার্ড আন্দ্রে লিচের সঙ্গে সম্মুখ ধাক্কায় মুখমণ্ডলে আঘাত পান জোবে। মাঠে রক্তাক্ত হন তিনি, লিচও আঘাত পান। ৩ মিনিট পণ্ড হয় খেলা।

প্রাথমিক চিকিৎসা সেরে আবারও নতুন জার্সিতে মাঠে নামেন জোবে। চোখের কোণে আঘাত স্থানে ব্যান্ডেজ লাগাতে হয়। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয় তাকে।

বরুশিয়া জার্সিতে তিন ম্যাচ খেলেছেন জোবে বেলিংহ্যাম। এখনও গোল পাননি। ভাই জুড বেলিংহ্যাম ডর্টমুন্ডের হয়ে খেলেছেন ১৩২ ম্যাচ। ক্লাবটির হয়ে ২৪ গোলের পাশাপাশি ২৫ গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। জুড রিয়ালে এসে এপর্যন্ত খেলেছেন ১০০ ম্যাচ।

বিষয়:বরুশিয়া ডর্ট্মুন্ডবুন্দেসলিগালিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…