ফুটবল

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান, খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি, বাংলাদেশে নারী ফুটবল প্রতিযোগিতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় যুব নারী ডেভলপমেন্ট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। প্রাথমিক রাউন্ড শেষে মোট আটটি দল নিয়ে এবারের আসরে ফাইনাল রাউন্ডে খেলার সুযোগ পাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। 

সংবাদ সম্মেলনে কিরণ বলেন, জাপান ফুটবল অ্যাসোসিয়েশন’র (জেএফএ) সহযোগিতায় প্রতিবছর মেয়েদের বয়সভিত্তিক এই আসরের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রাথমিক রাউন্ড শেষে এবার ফাইনাল রাউন্ড হবে টাঙ্গাইলে।

এবারের ফাইনাল রাউন্ডে ছয়টি জোন থেকে চ্যাম্পিয়ন দল অংশগ্রহণ করছে। এই ছয় দলের সাথে সেরা রানার্সআপ হওয়া আরও দুটি দল ফাইনাল রাউন্ড খেলার সুযোগ পাবে। মোট আট দলের ফাইনাল রাউন্ডে ২৫টি ম্যাচ হবে এবং মোট ১০০টির বেশি ম্যাচ হবে যা ফিফা’র যে নিয়ম রয়েছে তার থেকেও বেশি ম্যাচ হবে। শুক্রবার আসর শুরুর পর ১৬ সেপ্টেম্বরে ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে।

জেএফএ’র ফাইনাল রাউন্ডের স্বাগতিক দল জোনের চ্যাম্পিয়ন হয়েছে। ‘এ’ গ্রুপে খেলবে টাঙ্গাইল, রংপুর, ঝিনাইদহ ও চাপাইনবাবগঞ্জ। ‘বি’ গ্রুপে থাকছে গাইবান্ধা, রাঙ্গামাটি, মাগুরা এবং রাজবাড়ী বিভাগ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনাল খেলবে। দুই সেমিফাইনাল জয়ীরা ১৬ অক্টোবর ফাইনালের মঞ্চে নামবে।

বিষয়:কিরণজেএফএটাঙ্গাইলবাফুফেবাংলাদেশমাগুরা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…