বিনোদন

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের রোমান্টিক ছবি, বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের রোমান্টিক উপস্থিতি, তারা একটি ইভেন্টে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল বিচ্ছেদের গুঞ্জন। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ২০ আগস্ট তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে।

আর্থিক বিরোধের কারণে জেনিফার বেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন বলে জানা গেছে। এটি বেন অ্যাফ্লেকের দ্বিতীয় এবং জেনিফারের চতুর্থ বিবাহ বিচ্ছেদ।

বেন অ্যাফ্লেক কিছুদিন আগেই প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার এবং সন্তানদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদযাপন করেন। কিন্তু জুলাইয়ের শেষের দিকে হ্যাম্পটনে জেনিফার লোপেজের ৫৫ তম জন্মদিনের পার্টিতে অংশ নেননি তিনি।

অনেকদিন ধরেই আলাদা থাকছিলে বেন ও লোপেজ। তবে মুখ খোলেননি তারা। জেনিফার তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সম্প্রতি নিজের গ্রীষ্মকালীন সফর বাতিল করেন। দুজনে তাদের বেভারলি হিলসের বাড়িও বিক্রি করে দেন।

সূত্র: বিবিসি

বিষয়:জেনিফার লোপেজবেন অ্যাফ্লেকলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…