বিনোদন

আবার বাবা হচ্ছেন জিৎ, প্রকাশ করলেন স্ত্রীর বেবি বাম্পের ছবি

প্রেগন্যান্ট স্ত্রী ও খুশি জিৎ, নতুন অতিথির অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেগন্যান্ট স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল জিৎ, নতুন অতিথির জন্য উচ্ছ্বসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বিতীয় বারের মতো বাবা হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক জিৎ। বুধবার বিকেলে তিনি নিজেই তার স্ত্রী মোহনা মদনানির বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। 

সেই ছবি পোস্ট করে জিৎ ফেসবুক পোস্ট লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত, আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে। আমরা অপেক্ষা করছি, আমাদের অনাগত সন্তানের। সবার প্রার্থনা চাই।’ জিতের ফেসবুক থেকে ছবিগুলো পোস্ট করার পরেই তার অনুসারীরা লুফে নিয়েছে।

২০১১ সালে পরিবারিকভাবে শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে বিয়ে হয় জিতের। ২০১২ সালে তাদের কোলজুড়ে আসে মেয়ে নবন্যা। আর দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন জিৎ।

আগামী ২৪ নভেম্বর ভারতে মুক্তি পাবে জিৎ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। সিনেমার প্রথম লুক পোস্টার গত সপ্তাহে প্রকাশ পায়। সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশি ছোট পর্দার পরিচালক সঞ্জয় সমাদ্দার। ছবির চিত্রনাট্যও তার।

বিষয়:কলকাতাজিৎবাবা হচ্ছেনমাসিনেমাসুপারস্টার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…