Advertisements
আগামী ২৭ নভেম্বর ৩০০ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করবে জাতীয় পার্টি। তবে এখনো মনোনয়ন ফরম নেননি দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে, জাতীয় পার্টির মহাসচিব বলেছেন, রওশন এরশাদ চাইলে তার বাসায় নমিনেশন পেপার পাঠিয়ে দেয়া হবে। নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, সেটিই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।






