গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধা জেলার মানচিত্র ও পিন কোডের সাথে বাংলাদেশের মানচিত্রের সংযোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজির (৪০) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এ ঘটনা ঘটে।
নজরুল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি এবং ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ রোববার সকালে তার লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শনিবার রাতে বাড়ির পাশেই দুর্বৃত্তরা নজরুল ইসলামকে গলা কেটে হত্যা করে।
ওসি আরও বলেন, হত্যার কারণ জানা যায়নি, ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসী দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।







