রাজনীতি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

ছবি: সংগৃহীত

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূতের বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম এমপি।

বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়:জামায়াত নেতাপল কাপুরবাংলাদেশ জামায়াতে ইসলামীবৈঠকমার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…