শিক্ষা

হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ মিছিল, হরতালের সমর্থনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের সদস্যরা হরতালের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় বিক্ষোভ মিছিল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। 

বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করেন তারা। মিছিলটি সিএন্ডবি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের এমএইচ গেটে গিয়ে শেষ হয়। শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো ইব্রাহিম খলিল বিপ্লব মিছিলের নেতৃত্ব দেন।

এসময়, ইব্রাহিম খলিল বিপ্লব বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের আজ্ঞাবহ আউয়াল কমিশনের ঘোষিত তফসিল বাতিল এবং অবৈধ হাসিনা সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হবে।’

মিছিলে অংশ নিয়ে ছাত্রদল নেতা মো. সেলিম রেজা বলেন, ‘গনতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা ছাত্রদল মাঠে আছি। বিএনপির এক দফা দাবি আদায় না  হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠে আছে এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ছাত্রদল ঘরে ফিরে যাবে না।’

মিছিলে শফিকুল ইসলাম, হোসাইন রাশেদ আল বাদল, রাজিব আহমেদ, দেওয়ান আলাউদ্দিন হোসেন, রাকিবুল ইসলাম, জামাল উদ্দিন, সাদমান, রফিকুল, রাসেল, জাহিদ হাসান, ইব্রাহিমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:ছাত্রদলের বিক্ষোভ মিছিলজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সমর্থনহরতাল
প্রতিবেদক

মোহাম্মদ রুবেল

প্রতিনিধি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…