বিনোদন

অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জ্যাকুলিন

জ্যাকুলিনের হাসিমুখের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী জ্যাকুলিনের একটি হাসিমুখের ছবি, তিনি বাংলার বিনোদন জগতের একজন জনপ্রিয় তারকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানি লন্ডারিং মামলায় দিল্লি উচ্চ আদালতে তলব করা হয়েছিল জ্যাকুলিন ফার্নান্দেজকে। সোমবার এই মামলায় অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির পাতিয়ালা হাউজ আদালত।

১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও শুটিং-এর কারণে সেদিন হাজির হননি অভিনেত্রী। পরে আদালত তাকে হাজিরা দেয়ার সমন জারি করে। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। পরে আদালত তা মঞ্জুর করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অক্টোবর হবে। এ তারিখে শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। নথিপত্র যাচাই-বাছাইও হবে।

জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

বিষয়:জামিনজ্যাকুলিন ফার্নান্দেজবলিউডমানি লন্ডারিংসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…