ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজের সূচি চূড়ান্ত

বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৩ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২৩ সালে ভারতের বিরুদ্ধে টুর্নামেন্টে বিজয়ী হয়েছে, ট্রফি হাতে নিয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ হতে যাচ্ছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অস্ট্রেলিয়ার পর টাইগ্রেস ডেরায় আসতে যাচ্ছে ভারত। বুধবার সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ইন্ডিয়ার মেয়েদের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় নারী দল। সিরিজের প্রথম ম্যাচ আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। ৩০ এপ্রিল হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফর করে যায় হারমানপ্রীত কৌরের দল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ টাই হলে সমতায় (১-১) শেষ হয়।

বিষয়:টি-টুয়েন্টিবাংলাদেশ-ভারতসিলেট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…