বাংলাদেশ

গাজাগামী জাহাজসহ শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

শহিদুল আলমের ভিডিও কলের ছবি, বাংলাদেশি সাংবাদিক ও মানবাধিকার কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

শহিদুল আলমের ভিডিও কলের ছবি, তিনি একটি লাল শার্ট পরেছেন এবং কাচের চশমা পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’-এ থাকা বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আজ (৮ অক্টোবর) বুধবার ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলের দখলদার বাহিনী—যে দেশটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে বলছি।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ ‘কনশানস’ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে ভূমধ্যসাগরে যাত্রা শুরু করেছিল। আন্তর্জাতিক এই উদ্যোগের লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি জনগণের কাছে খাদ্য, ওষুধসহ জরুরি সহায়তা পৌঁছে দেওয়া। সংগঠনের দাবি, আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী জাহাজটি ঘিরে ফেলে এবং যাত্রীদের জোরপূর্বক আটক করে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমও।

ঘটনার পর বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং শহিদুল আলমসহ আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দাবি করেছে।

বিষয়:ইসরায়েলগাজাশহিদুল আলম
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…