আন্তর্জাতিক

বন্দি-মুক্তির তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের

বিস্ফোরণের ফলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের মধ্যে বিস্ফোরণের ফলে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য, যুদ্ধের পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধ বিরতির সময় শুরু হলেও আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

রোববার (১৯ জানুয়ারি) আল-জাজিরার লাইভ আপডেট প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির শুরুর নির্ধারিত সময় পার হওয়ার পরও ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও মধ্য গাজায় আক্রমণ করেছে।

মধ্যস্থতাকারীদের সময়সূচী অনুসারে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় গাজা যুদ্ধবিরতি শুরু হওয়া সত্ত্বেও দক্ষিণ খান ইউনিস এবং মধ্য নুসাইরাতে ইসরায়েলি কামান হামলা এবং বিমান হামলা পুনরায় শুরু হয়েছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

এতে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী প্রতিরক্ষা এবং আক্রমণের জন্য প্রস্তুতি অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েল বাসিন্দাদের নিরাপত্তার ক্ষতি হতে দেবে না বলেও উল্লেখ করা হয়।

অন্যদিকে এক বিবৃতিতে হামাস ‘কারিগরি ত্রুটির কারণে’ জিম্মিদের নামের তালিকা হস্তান্তরে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

বিষয়:গাজা যুদ্ধযুদ্ধ বিরতিহুঁশিয়ারি ইসরায়েলের
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…